সারা বাংলা প্রাথমিক শিক্ষক সমিতি
সমিতির প্রতিষ্ঠা ৭ই জুন ১৯৭০ খৃষ্ঠাব্দ। প্রতিষ্ঠা লগ্নে যাদের অবদান ছিল তারা হলেন সৌরীন ভট্টাচার্য্, গীতা সেনগুপ্ত, নির্মল বিশ্বাস, চিত্ত চক্রবর্তী, পূর্ণেন্দু কিশোর মজুমদার সাধন রায় প্রমুখ নেতৃবৃন্দ শিক্ষকদের সংগঠিত পূর্বক দূর্বার আন্দোলন গড়ে তুলে শিক্ষার সমস্যাদূরীকরণ এবং শিক্ষকদের সমস্যার সমাধান করার লক্ষ্যে শিলিগুড়িতে সমিতি জন্মলাভ করে। জন্মলগ্নে সমিতির মূলকথা ছিল কোন দলের সরকার গদীতে বসল বা কোন দলের সরকার গদিচ্যুত হলো সেটা দেখার প্রয়োজন নেই যতদিন পর্যন্ত দেশের একটি শিশু ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকবে এবং একজন শিক্ষকও ন্যায্য অধিকার ও জীবনধরনের সুযোগ থেকে বঞ্চিত থাকবেন ততদিন শিক্ষকগন আপোষহীন সংগ্রাম চালিয়ে যাবেই যাবে।
এই মূলমন্ত্রে এবং আদর্শ অনুসারে সমিতি পরিচালিত হয়। সমিতি পরিচালনার জন্য গঠনতন্ত্র তৈরী হয়েছে। গঠনতন্ত্র হল যেকোনো সংগঠনের মূলদলিল। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতির পট পরিবর্তন ঘটে। পরিবর্তনের সাথে সাথে সংগঠনের ও নীতিগত কর্মসূচিগত পরিবর্তনের প্রয়োজন অনুভূত হয়। সেই প্রয়োজনেই সংগঠনের মূল দলিলের ও কিছু গুরুত্তপূর্ন সংশোধন করা হয়েছে ১৯৯৭ সালে। প্রয়াত পূর্ণেন্দু কিশোর মজুমদার তখন রাজ্যকালীন সভাপতি এবং নির্মল বিশ্বাস সাধারণ সম্পাদক ছিলেন।